CubieMart Digital Marketplace

কেনার পর পণ্যটা কোথায় আসে

সবসময় My Orders-এর ভেতরে অর্ডারের পাতায়, আর সেখানেই থেকে যায়।

হালনাগাদ 2026-08-12

খুঁজে পাওয়া

  1. 1

    My Orders খুলুন

    এটা আপনার অ্যাকাউন্ট মেনুতে আছে, /account/orders ঠিকানায়।

  2. 2

    অর্ডারটায় ক্লিক করুন

    প্রতিটা পণ্যের লাইন সেলারের দোকানের নাম আর সংখ্যাসহ দেখানো থাকে।

  3. 3

    লাইনের নিচের দুটো ব্লক দেখুন

    What you sent-এ চেকআউটে আপনি যে UID, Username বা ইমেইল লিখেছিলেন সেটা থাকে। সবুজ Delivered ব্লকে সেলার যা ফেরত পাঠিয়েছে হুবহু সেটাই থাকে।

  4. 4

    চাইলে সংরক্ষণ করুন

    ডেলিভারি করা লেখার নিচেই Download as .txt বাটন থাকে। ব্যবহার না করলেও চলে — লেখাটা অর্ডারের পাতাতেই থেকে যায়।

আমরা নোটিফিকেশন আর ইমেইলও পাঠাই, তবে আসল জায়গা অর্ডারের পাতাটাই। ইমেইল না এলেও পণ্যটা অর্ডারের পাতায় থাকবেই।

সম্পর্কিত গাইড

এখনও সমাধান হয়নি?

এই গাইডে সমাধান না হলে সাপোর্ট টিম আপনার নির্দিষ্ট অর্ডারটা দেখে দিতে পারবে।

English