ক্রিপ্টো কখনো একটা অর্ডারের সাথে বাঁধা থাকে না। চেকআউটে এটা বাছলে বাটনের লেখা বদলে Continue to crypto হয়ে যায়, আর ঐ অঙ্কটা বসানো অবস্থায় আপনাকে ওয়ালেট টপ-আপের পাতায় নেওয়া হয়।
আপনার কার্ট রয়ে যায়। ওয়ালেট ভরে গেলে ফিরে এসে Wallet Balance দিয়ে টাকা দিন।
যা জানা দরকার
- ক্রিপ্টো টপ-আপের সর্বনিম্ন $12। এর কম হলে ক্রিপ্টোর অপশনটাই আসে না।
- টপ-আপ পাতায় আপনি একটা কয়েন বাছেন আর একটা ঠিকানা পান। কোন কয়েনগুলো পাওয়া যাবে সেটা পেমেন্ট প্রোভাইডার ঠিক করে।
- ক্রিপ্টোতে কোনো Accept বাটন নেই, আপনাকে কিছু প্রমাণও করতে হয় না — ব্লকচেইনে পেমেন্ট নিশ্চিত হলে ওয়ালেটে টাকা বসে যায়।
- শুরু করে টাকা না পাঠালে টপ-আপটা কিছুক্ষণ পর নিজে থেকেই বন্ধ হয়ে যায়। কিছু হারায় না; আবার নতুন করে শুরু করুন।
- ক্রিপ্টোর পথে অঙ্ক সবসময় মার্কিন ডলারে থাকে, টাকায় নয়।
আপনি বাংলাদেশের বাইরে থাকলে শুধু ক্রিপ্টো আর Wallet Balance পাওয়া যাবে — বিদেশ থেকে মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠানো যায় না।