উইজার্ড, ধাপে ধাপে
-
1
Basic Information
অন্তত তিন অক্ষরের একটা title, আর একটা category। sub-category-টা আপনার বাছা category-র ভেতরের হতে হবে, নাহলে ফর্মই বলে দেবে।
-
2
Select Product Type
সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা এটাই — ক্রেতাকে কী জিজ্ঞেস করা হবে আর পণ্যটা auto-deliver হতে পারবে কি না, সেটা এটাই ঠিক করে। product type-এর গাইডটা দেখুন।
-
3
Product Details
Region, platform, delivery type (instant না manual) আর মিনিটে আপনার নিজের ডেলিভারির সময়। ক্রেতা লিস্টিংয়ে এই সময়টাই দেখে, তাই এমন সময় দিন যেটা আপনি রাখতে পারবেন।
-
4
Information Required From Buyer
আপনার বাছা product type অনুযায়ী ফর্মটা আগে থেকেই ভরা থাকে। ঘর যোগ করুন, সরান, বা আবশ্যক করে দিন। আবশ্যক করা ঘর না ভরে কোনো অর্ডার বসতে পারবে না।
-
5
Pricing
একটা দাম বসান, নয়তো অন্তত একটা প্যাকেজ যোগ করুন। দুটোর একটাও না থাকলে পণ্যটা প্রকাশ করা যাবে না — তবে draft হিসেবে জমা রাখা যাবে।
-
6
Stock & Availability
স্টকের সংখ্যা বসান, নয়তো unlimited চিহ্ন দিন। অর্ডার বসলে স্টক কমে, আর অর্ডার বাতিল বা ফেরত হলে স্টক ফিরে আসে।
-
7
Preview করে প্রকাশ করুন
প্রকাশ করলে পণ্যটা অ্যাডমিনের কাছে যায়, তাই সেটা সরাসরি লাইভ না হয়ে pending-এ যায়। আগে অনুমোদিত পণ্যেও বড় বদল করলে সেটা আবার pending-এ ফিরে যায়।
যেকোনো সময় draft হিসেবে জমা রেখে পরে ফিরে আসতে পারেন। Draft ক্রেতাকে দেখানো হয় না আর বেশিরভাগ যাচাইও বাদ যায়।