একটা অ্যাকাউন্ট লাগবে। ডেলিভারি আর পরে কোনো অভিযোগ — দুটোই আপনার অর্ডারের সাথে বাঁধা, তাই চেকআউটে আগে লগইন করতে বলা হয়।
সাতটা ধাপ
-
1
পণ্যটা খুঁজে বের করুন
নাম লিখে সার্চ করুন, অথবা উপরের মেনু থেকে ক্যাটাগরি ধরে দেখুন — Top Up, Subscriptions, Gift Cards, Game Keys, Software বা AI Tools। সার্চ পণ্যের নাম বোঝে, তাই "netflix 1 month" লিখলেও কাজ হয়।
-
2
সেলার বেছে নিন
একই পণ্য সাধারণত কয়েকজন সেলার বিক্রি করে। প্রোডাক্ট পেজে প্রত্যেকের দাম, রেটিং আর নিজের দেওয়া ডেলিভারির সময় লেখা থাকে। সবচেয়ে সস্তাটাই সবচেয়ে দ্রুত নয়, তাই এক নজর দেখে নেওয়া ভালো।
-
3
শর্তগুলো দেখে নিন
রিজিয়ন, প্ল্যাটফর্ম আর অ্যাকাউন্ট-সংক্রান্ত শর্তগুলো দামের পাশেই প্রোডাক্ট পেজে লেখা থাকে। ভুল রিজিয়নের কী রিডিম হবে না, আর সেটা সেলারের দোষ নয় — এই ধাপটাতেই একটু সময় নেওয়া দরকার।
-
4
সেলারের যা যা দরকার লিখে দিন
পণ্য অনুযায়ী আপনার Player UID, Username বা অ্যাকাউন্টের ইমেইল চাওয়া হবে। আবশ্যক ঘরগুলো না ভরলে অর্ডার বসবে না। খুব মিলিয়ে লিখুন — সেলার হুবহু ঐটাতেই পাঠাবে।
-
5
Add to Cart, নাকি Buy Now
Buy Now চাপলে শুধু ঐ একটা জিনিস নিয়ে সোজা চেকআউটে যাবেন; কার্টের বাকি সব যেমন ছিল তেমনই থাকবে। Add to Cart দিয়ে কয়েকটা পণ্য একসাথে এক পেমেন্টে দেওয়া যায়। যেভাবেই যান, টাকা দেওয়ার আগে সামারিটা মিলিয়ে নিন।
-
6
টাকা দিন
চেকআউটে আপনার জন্য যে পদ্ধতিগুলো চালু আছে সেগুলোই দেখাবে। Wallet Balance সাথে সাথেই কাজ করে। মোবাইল পদ্ধতিতে আপনি নিজে ঠিক অঙ্কটা পাঠাবেন, তারপর যে নম্বর থেকে পাঠিয়েছেন সেটা আর Transaction ID লিখবেন — আমাদের দিক থেকে একজন মানুষ সেটা মিলিয়ে দেখে।
-
7
হাতে পান আর ব্যবহার করুন
My Orders খুলে অর্ডারটায় ক্লিক করুন। আপনি যা পাঠিয়েছিলেন আর সেলার যা ফেরত পাঠিয়েছে — দুটোই ঐ পাতাতেই স্থায়ীভাবে থাকে। কোডের সাথে Download as .txt বাটনও থাকে। কাজ করলে Confirm & complete চাপুন।
টাকা নিশ্চিত না হওয়া পর্যন্ত কিছুই এগোয় না। Wallet Balance হলে সেটা সাথে সাথেই হয়। মোবাইল পদ্ধতিতে অর্ডারটা যাচাই না হওয়া পর্যন্ত "Checking payment" অবস্থায় বসে থাকে।