কোনটা হয়েছে?
My Orders-এ কোনো অর্ডার না দেখালে বুঝবেন অর্ডারটা তৈরিই হয়নি — চেকআউটেই কোনো ভুল ওটাকে থামিয়ে দিয়েছে। আপনার কাছ থেকে কিছু নেওয়া হয়নি।
অর্ডারটা থাকলে আর তাতে Cancelled আর "Payment not verified" নোটিফিকেশন থাকলে বুঝবেন আপনার দেওয়া লেনদেনটা আমাদের পাওয়া টাকার সাথে মেলানো যায়নি।
এগুলো দেখুন
- অঙ্কটা। চেকআউটে যা দেখিয়েছিল ঠিক সেটাই পাঠিয়েছেন তো, গোল না করে?
- অ্যাকাউন্টটা। চেকআউট পর্দায় দেখানো নম্বরেই পাঠিয়েছেন তো, চ্যাট থেকে পাওয়া কোনো নম্বরে নয়?
- TrxID। পেমেন্টের SMS থেকে কপি করুন, হাতে টাইপ করবেন না।
- পাঠানোর নম্বর। যে নম্বর থেকে টাকাটা সত্যিই গেছে ঠিক সেটাই হতে হবে।
- নোটিফিকেশনে লেখা কারণটা — ওখানে নির্দিষ্ট করে বলা থাকে কোন জিনিসটা মেলেনি।
দ্বিতীয়বার টাকা পাঠাবেন না। একবার পাঠানো হয়ে থাকলে আর অর্ডার বাতিল হলেও ঐ টাকাটা আছেই, Support সেটা খুঁজে বের করতে পারবে।
কী করবেন
টাকা না পাঠিয়ে থাকলে আবার অর্ডার করুন। পাঠিয়ে থাকলে Support থেকে একটা টিকিট খুলে অর্ডার নম্বর, TrxID আর যে নম্বর থেকে পাঠিয়েছেন সেটা দিন।