অর্ডারটা যে পথে যায়
-
1
পেমেন্ট নিশ্চিত হয়
Wallet Balance হলে সাথে সাথেই। মোবাইল পেমেন্টে আমাদের টিম আপনার Transaction ID মিলিয়ে দেখার পর। তার আগে অর্ডারে Checking payment লেখা থাকে।
-
2
সেলার খবর পায়
পেমেন্ট নিশ্চিত হওয়ার পরেই সেলার আপনার তথ্য দেখতে পায়। এজন্যই পেমেন্ট যাচাই চলা অবস্থায় কিছুই ঘটে না।
-
3
ডেলিভারি হয়
স্টকে কোড আছে এমন পণ্য পেমেন্ট নিশ্চিত হওয়ার মুহূর্তেই সিস্টেম নিজে দিয়ে দেয়। বাকি সবকিছু সেলার হাতে পাঠায়।
-
4
আপনি নিশ্চিত করেন
কাজ করছে কিনা দেখে অর্ডারে Confirm & complete চাপুন। কিছু না বললে ডেলিভারি হওয়া অর্ডারটা ডেলিভারির তিন দিন পর নিজে থেকেই বন্ধ হয়ে যায়।
-
5
সেলার টাকা পায়
অর্ডার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনার টাকা আটকে রাখা হয়। এজন্যই সেলার ডেলিভারি দেওয়ার পরেও টাকা ফেরত দেওয়া সম্ভব হয়।
তাড়াতাড়ি Confirm করলে আপনার কিছু কমে যায় না। সম্পূর্ণ হওয়া অর্ডারেও আপনি সমস্যার কথা জানাতে পারবেন।